তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাত উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশের কাছে হেরে সিরিজে পিছিয়ে রয়েছে রোহিতের ভারত। আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। আর সেই ম্যাচের আগে এক দারুণ মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় তারকা রোহিত শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই সেঞ্চুরির মালিক রোহিত শর্মা এবার টি-টোয়েন্টি ম্যাচের সেঞ্চুরির অপেক্ষায় আছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৯টি ম্যাচ খেলে ইতোমধ্যেই পাকিস্তানের শহীদ আফ্রিদিকে ছুঁয়ে ফেলেছেন রোহিত। আগামীকাল খেলতে নামলেই তিনি ছাড়িয়ে যাবেন আফ্রিদিকে। দেশের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার রেকর্ডে নাম লেখাবেন শর্মা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের। মালিকের টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ১১১টি। আর ১২টি ম্যাচ খেললেই মালিককে ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল