এইমাত্র পাওয়া

বিজয় ফুল উৎসব প্রতিযোগীতায় জেলা পর্যায়ে প্রথম ঐশী

মোঃ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি দিনাজপুর ঃ
বিজয় ফুল উৎসব প্রতিযোগীতায় দিনাজপুর জেলা পর্যায়ে একক অভিনয়ে প্রথম হয়েছেন মোছাঃ তাসকিয়া জাহান ঐশী। ঐশী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের মোঃ ছানোয়ার হোসেন শানুর কন্যা ও ঘোড়াঘাট সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী।

গত অক্টোবরে অনুষ্ঠিত বিজয় ফুল উৎসব প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে একক অভিনয়ে প্রথম হয়ে জেলা পর্যায়ে অংশ গ্রহন করে প্রথম স্থান অর্জন করে মোছাঃ তাসকিয়া জাহান ঐশী। গত ৪ঠা নভেম্বর জেলা প্রসাশন দিনাজপুর আয়োজিত বিজয় ফুল উৎসব প্রতিযোগীতায় জেলার ১৩ উপজেলা মধ্যে একক অভিনয়ে প্রথম হয়ে পদক গ্রহন করেন ঐশী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক মোঃ মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম সহ আরো অনেকে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.