কুবি প্রতিনিধি:
আগামী শুক্র ও শনিবার ভর্তি পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে ফ্রি বাস সার্ভিস দিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে এ সেবা প্রদান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর অনুমতিক্রমে বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের যাতায়াতের সুবিধার্থে বৃহস্পতিবার দুপুর ২ টা থেকে ফ্রি বাস সার্ভিস চালু হচ্ছে।
এ বাসগুলো কুমিল্লা ক্যান্টনমেন্ট ও পদুয়ারবাজার বিশ্বরোড থেকে প্রতি ১ ঘন্টা পর পর এবং কুমিল্লা রেলস্টেশন থেকে কান্দিরপাড় হয়ে ২ ঘন্টা পর পর ক্যাম্পাসের উদ্দেশ্যে বাস ছেড়ে আসবে।
এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় একটি বাস কুমিল্লা রেলস্টেশন থেকে কান্দিরপার হয়ে ক্যাম্পাস অভিমুখে আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রদত্ত ফ্রি এ বাস সার্ভিস রাত ১০ টা পর্যন্ত চালু থাকবে বলে জানা গেছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল