এইমাত্র পাওয়া

পোরশায় মিড ডে মিলের শুভ উদ্ভোধন

 উপজেলা প্রতিনিধি ( পোরশা,নওগাঁ ) ∶ নওগাঁ জেলার পোরশা উপজেলায় মিড ডে মিলের শুভ উদ্ভোধন করা হয়েছে । বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়ালেখায় আরো বেশী মনোযোগী করে গরে তুলতে দারিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং প্রকল্প চালু করেছে বলে মন্তব্য করেন খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজমদার এম পি । তিনি ৬ই নভেম্বর ,২০১৯ ইং তারিখে নওগাঁ জেলার পোরশা উপজেলায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিড ডে মিল কার্যক্রম এর শুভ উদ্ভোধন করেন ।

 

তিনি বলেন সরকার শিক্ষার্থীদের আরো মেধাবী ও স্বাস্থ্য সেবার মান বাড়াতে পুষ্টিকর খাবারের দিকে বিশেষ নজর রেখেছে এই জন্য মিড ডে মিল চালু করছে । এতে করে শিক্ষার্থীরা তাদের পড়াশুনার প্রতি আরও মনোযোগী হবে বলে মন্ত্রী মন্তব্য করেন । পোরশা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃনাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুজ্জামান ,শিক্ষা ও আই সিটি বিভাগ । নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আব্দুল মান্নান মিয়া ,উপজেলা চেয়ারম্যান শাহ মুঞ্জর মোরশেদ, এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ । অনুষ্ঠান শেষে খাদ্য মন্ত্রী নিজ হাতে শিক্ষার্থীদের ক্লাসে গিয়ে স্কুল মিল পরিবেশন করার মধ্য দিয়ে মিড ডে মিলের শুভ উদ্ভোধন করেন ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.