এইমাত্র পাওয়া

স্কুল ম্যানেজিং কমিটিতে পরিবর্তন আনা হবে: নওফেল

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, স্কুল ম্যানেজিং কমিটিতে সুনির্দিষ্ট পরিবর্তন আনতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষকদের মান পরিবর্তনের পাশাপাশি তাদের সাথে যারা মান উন্নয়নে কাজ করে তাদেরও গুণগত মানের পরিবর্তন আনতে হবে।

বুধবার (৬ নভেম্বর) হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত ব্রিটিশ কাউন্সিলের ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় আসার আগে শিক্ষা উপকরণের অনেক অভাব ছিল কিন্তু শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরে তা অনেটা দূর হয়েছে। শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। যাতে শিক্ষার মানের বৈষম্য দূর হয়। গ্রাম এবং শহরের মাঝে আগে যে শিক্ষার বৈষম্য ছিল তা অনেকখানি দূর হয়েছে বলে আমি মনে করি। এ জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ তিনি শিক্ষা ব্যবস্থাকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন। আর তার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি।

শিক্ষা উপমন্ত্রী বলেন, ব্রিটিশ কাউন্সিলের কানেষ্টিং ক্লাসরুম প্রোগ্রাম, শিক্ষক এবং শিক্ষার্থীদের বিভিন্ন দেশের সংষ্কৃতি শিক্ষা ব্যবস্থাসহ নানা বিষয়ে জানতে সাহায্য করে। নিরাপদ এবং অন্তর্ভুক্তিমুলক পৃথিবী তৈরিতে ভবিষ্যৎ প্রজম্মের জন্য এই প্রোগ্রাম গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আহমেদ সাজ্জাদ রশিদ ও ব্রিটিশ কাউন্সিলের রিজিওনাল ডিরেক্টর(দক্ষিণ এশিয়ার) অ্যড্রিয়ান চ্যাডউইক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.