সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ গ্রামে নবম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
সোমবার রাতে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ গ্রামে সঙ্গীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন। তখন কনের বাড়িতে কনে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ গ্রামের মো. আ. মতিনের মেয়ে খাদিজা খাতুন (১৪) এর সাথে বেলকুচি উপজেলার চালা গ্রামের মো. ফরিদ উদ্দিন এর পুত্র রাসেল (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। কনে স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।
পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দেন। এরপর কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর এর প্রোগ্রাম অফিসার ফাহিমা আল আশরাফ ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল