এইমাত্র পাওয়া

ভেড়ামারা কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম, ভেড়ামারা,(কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা কলেজে গতকাল ৩১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা কলেজের গভর্নিং বর্ডির সদস্য ও কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব, ভেড়ামারা কলেজের গভর্নিং বর্ডির সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, রেল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, আয়ুব আলী, আব্দুস সালাম,আনোয়ারুল কবির টুটুল, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক খলিল উল্লাহ, প্রভাষক মোস্তাফিজুর রহমান শামীম, জান্নাতুল ফেরদৌস, অনুষ্ঠানের আহবায়ক ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আনিছুর রহমান। সর্বশেষে ক্রীড়া ও সাংস্কৃতকি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। #


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.